বিদায়ী হাইকমিশনার বেনাপোল দিয়ে ফিরে গেলেন রিভা গাঙ্গুলী দাশ।
বেনাপোল চেকপোষ্ট দিয়ে আজ শুক্রবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ নিজ দেশ ভারতে ফিরে গেছেন। তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব।
জানা যায়, বিকাল ৪ টা নাগাদ তিনি সীমান্ত পার হয়ে গেছেন। গেল বছরের ১ মার্চ তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদের দায়িত্বভার গ্রহণ করেন। রিভার স্বল্পকালিন দায়িত্বের মধ্যেই বাংলাদেশ-ভারতসহ সারাবিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সু-উচ্চ পর্যায় নিতে সক্ষম হন। গত বুধবার তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সাথে বিদায়ী আলোচনা শেষ করেন। তার স্থলে নতুন হাই কমিশনার আসছেন বিক্রম দোরাইস্বামী।
এদিকে রিভা দাশ গাঙ্গুলী ফিরে যাওয়ার সময় চেকপোষ্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশানার শামিমুর রহমান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 