সুশান্ত মামলায় আজও জামিন পেলেন না রিয়া চক্রবর্তী।
মঙ্গলবারও জামিন পেলেন না রিয়া চক্রবর্তী। তার জামিনের শুনানি ‘রিজার্ভ’ রাখল বম্বে হাই কোর্ট। অর্থাৎ আপাতত জেলেই থাকতে হবে রিয়াকে। খবর- সংবাদ প্রতিদিন।
টানা তিনদিনের জিজ্ঞাসাবাদের পর ৮ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার আগেই রিয়ার ভাই সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পর এতদিন বাইকুল্লা জেলেই ছিলেন রিয়া। কিছুদিন পর রিয়ার হয়ে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানান আইনজীবী সতীশ মানেশিন্ডে।
মঙ্গলবার রিয়ার জামিনের শুনানি শুরু হওয়ার আগেই তার বিরোধিতা করে এফিডেবিট জমা দিয়েছিল এনসিবি। তাতে রিয়াকে হাই সোসাইটির ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে ব্যাখ্যা করা হয়। এছাড়া প্রমাণাদিও জমা দেওয়া হয়। অভিযোগ করা হয় সুশান্ত সিং রাজপুত মাদকাসক্ত জেনেও তাকে মাদক সরবরাহ করতেন রিয়া এবং মাদক মজুতও রাখতেন তিনি।
শোনা গিয়েছে এদিন আদালতে রিয়ার পক্ষ নিয়ে সতীশ মানেশিন্ডে জানান, রিয়া সুশান্তের সঙ্গে থাকতে শুরু করার আগে থেকেই সুশান্তের মানসিক সমস্যা ছিল। সতীশ নাকি দাবি করেন, রিয়া সুশান্তের জীবনে আসার আগে থেকেই তিনি মাদক সেবন করতেন। নিজের বক্তব্যের সপক্ষে নাকি সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের জিজ্ঞাসাবাদের তথ্যও তুলে ধরেন।
সতীশ দাবি করেন, সুশান্ত বেঁচে থাকলে মাদক আইনে তার শাস্তি হত। এভাবেই রিয়ার জামিনের পক্ষে একাধিক তথ্য তুলে ধরেন তার আইনজীবী। তবে এসবে কোন লাভ হয়নি। রিয়াকে জেলে রাখার পক্ষেই মত দিল বম্বে হাইকোর্ট। এদিন সৌভিক এবং দীপেশের জামিনের প্রসঙ্গও তোলা হয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 