নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা।
হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোর্টের অভিযানে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কালিয়ারভাংগা ইউপির খড়িয়া বিলে বালু উত্তোলনের জন্য এই জরিমানা প্রদান করা হয়।
এতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জলমহল ইজারাদার সহ ২ জনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও বালু উত্তোলনের সরঞ্জামাদি, ড্রেজার মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন- নবীগঞ্জ থানার একদল পুলিশ, নবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা এবং বেঞ্চ সহকারীবৃন্দ।
অভিযানে বলা হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে প্রশাসন, জনকল্যাণে ও জনস্বার্থে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 