আটক ৭ জন খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার সাতজন। এরআগে তারা পুলিশের কাছে, ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তবে এর পেছনে সাম্প্রদায়িক কোনো উদ্দেশ্য ছিলো না। ব্রিফিংয়ে এমন দাবি করেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। জানান, আটকদের কয়েকজনের নামে একাধিক ধর্ষণ ও ডাকাতির মামলা আছে।
গেল বুধবার জেলা সদরের বলপাইয়া পাড়ায়, একটি বাসায় ঢোকে একদল দুর্বৃত্ত। তারা মালামাল লুটের পাশাপাশি পালাক্রমে ধর্ষণ করে ওই বাসার প্রতিবন্ধী এক নারীকে। সেই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন নারীর মা।
মামলার দুদিন পর জড়িতদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের নেয়া হয় খাগড়াছড়ি আদালতে।
আটকদের দৃষ্টান্তমূলক বিচার চায় নির্যাতিত নারীর পরিবার। নারী অধিকার কর্মীদেরও দাবি, এমন বর্বরতার সঠিক বিচার না হলে রোধ হবেনা ধর্ষণের মতো ঘটনা।
এদিকে প্রতিবন্ধী নারীসহ পাহাড়ে বেড়ে চলা ধর্ষণ ঘটনার বিচার দাবিতে জেলা সদরে মানববন্ধন করে, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সলসহ কয়েকটি সংগঠন।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 