সাভারে নীলা হত্যা: মূল আসামী মিজান ৭ দিনের রিমান্ডে।
সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে মিজানের তথ্যে উদ্ধার হয় রক্তমাখা জামা ও হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি মিজানসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। এতে যোগ দিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
মেয়ে হারানোর শোক এখন কাটিয়ে উঠতে পারেনি নীলার মা মুক্তিরাণী। তারপরও মেয়ে হত্যার বিচার দাবি তার চোখে মুখে।
নীলা ও অলোক দুই ছেলে-মেয়ের মধ্যে নীলা ছিলো ছোট। তাই এক সন্তানকে হারিয়ে অন্যজনের জীবন শঙ্কায় আর সাভার ফিরতে চায় না পরিবার। তবে, প্রধান আসামি মিজানসহ সব আসামির বিচার কাজ যেন দ্রুত শেষ করা হয় সে দাবি স্বজনসহ সবার।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার বলেন, গ্রেপ্তার মিজানের দেয়া তথ্যে রক্তামাখা জামা, ছুরিসহ সরঞ্জাম উদ্ধার হয়েছে। শিগগিরই মামলার সাথে জড়িতদের বিচার হবে ।
শুক্রবার রাতে, ফুলবাড়ি এলাকা থেকে জেলা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় মিজান। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় গত ২০ সেপ্টেম্বর ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নীলা রায়কে খুন করে মিজান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 