কোম্পানীগঞ্জে ২৫০ বোতল ভারতীয় মদসহ ২ জন গ্রেফতার।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে দক্ষিণ কলাবাড়ি এলাকা থেকে ২৫০ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ভোর ৪ টা ৩০ মিনিটের সময় আক্তার হোসেন (২৪) পিতা-মঈন উদ্দিন এবং বিল্লাল আহম্মদ (৩২) পিতা মৃত- আলকাছ মিয়া নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।তারা কোম্পানীগঞ্জ থানাধীন ডাকাতির বাড়ি গ্রামের বাসিন্দা। কোম্পানীগঞ্জ থানার এসআই হিরক সিংহ,এএসআই মোদারিছ মিয়া ও তাদের সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন ও বিল্লাল আহম্মদকে গ্রেফতার করে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোম্পানীগঞ্জ থানা থেকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এ অভিযান চলবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 