সীমান্তের জটিলতা নিরসনে দুই দেশই আন্তরিক এ সমস্যার শিগগিরই সামাধান হবে।
বাংলাদেশ-ভারত সীমান্তে যেসব সংকট রয়েছে, সেগুলো নিরসনে বিজিবি-বিএসএফ যৌথভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করছে। একথা জানিয়েছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দোহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাক্ষাতের পর একথা বলেন তিনি।
প্রায় দেড় বছরের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনারের শেষ সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। সকাল ১১ টার কিছু পর স্বরাষ্ট্রমন্ত্রীর বসতভিটায় পা রাখেন রিভা গাঙ্গুলী।
সাক্ষাতের পর ভারতের বিদায়ী রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-ভারতের দীর্ঘ সীমান্তের জটিলতা নিরসনে দুই দেশই আন্তরিক। এ সমস্যার শিগগিরই সামাধান হবে।
পরে রীভা গাঙ্গুলীকে নিয়ে পদ্মাপাড়ের গান্ধীআশ্রমে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে এক বিদায়ী সংবর্ধনায় মন্ত্রী বলেন, পুরোনো বন্ধু ভারত। এই সম্পর্ক এখনও অটুট। আগামীতেও থাকবে।
রিভা গাঙ্গুলীর আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাতের কথা রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 