স্কুলছাত্রীকে তুলে নিয়ে চুল কেটে নির্যাতন।
প্রকাশিত হয়েছে | ২০:১৯, সেপ্টেম্বর ২২, ২০২০
নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীর চুল কেটে নির্যাতন চালানোর অভিযোগে রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী স্কুলছাত্রীর অভিযোগ, স্থানীয় বখাটে রায়হান প্রায়ই তাকে উত্যক্ত করতো। গতকাল বিকেলে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাসের শেষে বাড়ি ফেরার সময় তার পথরোধ করে রায়হান ও তার সহযোগীরা। এসময় অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় তারা। পরে রায়হানের বাসায় নিয়ে তার চুল কেটে দেয় ও মারধর করে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ঘটনার পর ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করলে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পলাতক রয়েছে বাকিরা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 