প্রাথমিক শিক্ষকরা উচ্চধাপে বেতন-ভাতা সুবিধা পাচ্ছেন শিগগিরই।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চধাপে বেতনসহ ভাতা সুবিধা পাচ্ছেন শিগগিরই। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রণালয়ের সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, শিগগিরই প্রাথমিক শিক্ষকরা উচ্চধাপে বেতন নির্ধারণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩ তে উন্নীত করে উচ্চধাপে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস ’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান রয়েছে, যা শিগগিরই সম্পন্ন হবে।
মাঠ পর্যায়ে ‘আইবাস’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এসেছে। আশা করা হচ্ছে দ্রুত ‘আইবাস’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের উচ্চধাপে বেতন নির্ধারণ করতে পারবে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 