করোনাভাইরাস পরিস্থিতি শীতকালে আরও খারাপ হতে পারে, আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী।
শীতে করোনার প্রকোপ আরেকটু বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কয়েকটি প্রতিষ্ঠানের অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় ৮টি প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গণভবন থেকে প্রধানমন্ত্রী বলেন, সবাই আন্তরিক হয়ে কাজ করায় করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। তবে আসছে শীতে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই মোকাবিলায় এখন থেকেই নিতে হবে প্রস্তুতি।
শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণই তার লক্ষ্য। মহামারির মাঝে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দেয়া হয়েছে প্রণোদনা।
দেশের ব্যাংকগুলো যেন ভালোভাবে চলে, সেদিকে নজর দিতে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের নেতাদের অনুরোধ জানান সরকার প্রধান।
এদিন ৮টি প্রতিষ্ঠান মোট ১শ’ ৬৫ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয় প্রধানমন্ত্রীর তহবিলে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 