চার লাখ ভারতীয় রুপিসহ এক যুবক আটক।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে অভিযান চালিয়ে চার লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে র্যাব। তিনি ধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিলডুয়ার গ্রামের আবুল বাশারের ছেলে। আটক আলাউদ্দিন চোরাকারবারি বলে র্যাব দাবি করেছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আইসিটি সেন্টার ও ডিজিটাল স্টুডিওর গোপন কক্ষ থেকে ১৭৫টি ২০০০ রুপির নোট, ৫০০ রুপির নোট ১০০টি সহ মোট চার লাখ ভারতীয় রুপি, দুটি মোবাইল ও তিনটি সিম কার্ডসহ আটক করা হয় আলাউদ্দিনকে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিপিসি-৩, সুনামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমদ জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 