সুনামগঞ্জের হাওরে দুর্নীতি : সাক্ষীদের দুদকের জিজ্ঞাসাবাদ।
সুনামগঞ্জের হাওর দুর্নীতি মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার দুপুর ২টায় সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই কর্মকর্তা সাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারকে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে জিজ্ঞাসাবাদ করেন।
মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হক জানান, দুদক কর্মকর্তারা মামলার তিন জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন।
এর আগে ২০১৭ সালের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বাদী হয়ে ৭৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪৮ জন ঠিকাদার ও ১৪ জন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে আসামি করে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ ২৯ জনকে সাক্ষী করা হয়।
উল্লেখ্য ২০১৭ সালের মার্চ মাসের মধ্যভাগ থেকে এপ্রিল মাসের শেষ ভাগে জেলার ছোট-বড় সবকটি হাওরের এক লাখ ৭০ হাজার হেক্টর জমির ফসল বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 