নিরাপদ ভবিষ্যৎ গড়তে দ. এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেয়ে নিরাপদ ভবিষ্যৎ গড়তে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকায় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনজনিত ঝুকি মোকাবেলায় অভিযোজন কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকার আগারগাওয়ে পরিবেশ অধিদপ্তরের ভবনে যাত্রা শুরু করলো ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন, জিসিএ দক্ষিন এশিয়ার আঞ্চলিক কার্যালয়’। ভার্চুয়ালি যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্লোবাল সেন্টার বোর্ডের চেয়ারম্যান বান কি মুন।
এসময় জলবায়ু পরিবর্তন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন দেশের পরিবেশমন্ত্রীরা। বান কি মুন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন।
দুর্যোগ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। জানান, এখাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগতে পারে প্রতিবেশী দেশের। বাংলাদেশ তার অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী বলেও জানান প্রধানমন্ত্রী।
পারস্পরিক সহযোগিতা বাড়াতে জিসিএ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন শেখ হাসিনা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 