মৌ.বাজারে খলিলপুরে বিট পুলিশিং সভা
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খলিলপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চুর সভাপতিত্বে ও আব্দুল জলিল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ হুমায়ুন কবির, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ সাব্বির আহসান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান শিহাব, খলিলপুর ইউপি আ.লীগের সহ সভাপতি ওলিউর রহমান, খালিছ মিয়া, আশরাফ আলী খাঁন।
ওসি তার বক্তব্যে- মাদক, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধসহ আইনী সহায়তা প্রত্যাশী সবাইকে নিজ নিজ সঠিক ও সত্য বক্তব্য সরাসরি পুলিশের নিকট উপস্থাপন করার জন্য আহবান জানান। এবং কোনোভাবে কোন টাউট বাটপার, দালাল ও স্বার্থান্বেষী কারোও প্ররোচনায় যেন কেউ না পড়ে সেই বিষয়ে সকল জনপ্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান ইলিয়াস মিয়া, ইউপি সদস্য নাজমূল ইসলাম, তাহির উদ্দিন, আব্দুর রব্বান ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 