Sobujbangla.com | নগরীতে দুর্ঘটনায় শ্রমিক নিহত
News Head

নগরীতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

  |  ১৮:৫৫, আগস্ট ২৩, ২০২০

নগরীর সওদাগরটুলায় মাল আনলোড করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নাজমুল নামে এক শ্রমিক মারা গেছেন। তিনি সুনামগঞ্জ জেলার ভাটিপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে সওদাগরটুলা এলাকায় বাস করতেন।
রোববার ভোর ৬টায় নগরীর সওদাগরটুলায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে নগরীর সওদাগরটুলায় হারুন পার্টিকেল স্টোরের পার্টেক্স সামগ্রী ট্রাকে আসলে সেগুলো নামাতে গিয়ে এর নিচে চাপা পড়ে নাজমুল (৩৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তিনি মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সৌমেন মিত্র বলেন, এখন পর্যন্ত মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে। আমরা ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবো। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ