বাগবাড়িতে পাইপগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে | ২১:২০, আগস্ট ১৪, ২০২০
নগরের বাগবাড়ি এলাকাস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকের সামনে থেকে পারভেজ আহমেদ (২১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। আটক পারভেজ নগরীর কানিশাইলের মৃত মজিবুর রহমানের ছেলে।
শুক্রবার বিকালে র্যাব-৯ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইনসহ একটি দল অভিযান চালিয়ে পারভেজ আহমেদকে আটক করে। তার কাছ থেকে দেশীয় তৈরি পাইপগান জব্দ করা হয়।
এএসপি ওবাইন জানিয়েছেন, জব্দৃকত আলামতসহ পারভেজ আহমেদকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 