সিনহা রাশেদকে কাছ থেকে ৪টি গুলি করায় ৬টি ক্ষতচিহ্ন
খুব কাছ থেকে ৪টি গুলি করায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের শরীরে ছয়টি ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। বামপাশের মাংসপেশী, ফুসফুস ও হৃদপিণ্ড ফাটা অবস্থায় পাওয়া গেছে। শরীরের বিভিন্ন অংশেও ছিল জমাট রক্তের চিহ্ন। ময়নাতদন্তে আঘাতের ধরনকে বলা হয়েছে হত্যাপূর্ণ।
মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান তার সহযোগী সিফাতকে নিয়ে কক্সবাজারের মেরিন ড্রাইভ দিয়ে রিসোর্টে যাবার পথে বাধার মুখে পড়ে শাপলাপুর পুলিশ চেকপোস্টে। প্রত্যক্ষদর্শীরা জানা যায়, কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র তাক করে সিনহাকে গাড়ি থেকে নামতে বলেন, ইন্সপেক্টর লিয়াকত। আত্মসমর্পণের ভঙ্গিতে গাড়ি থেকে বের হতেই সিনহাকে পরপর চারটি গুলি করেন তিনি।
ময়না তদন্ত রিপোর্ট বলছে, খুব কাছ থেকে গুলি করা হয় সিনহাকে। ফলে চারটি গুলি তার দেহে মোট ছয়টি ক্ষত তৈরি করেছে। বাম কাঁধের নিচে, বাম হাতে, বুকের বাম পাশের নিচে দিকে, পিঠে, পিঠের নিচে এবং পিঠের বাম পাশে পাওয়া যায় ক্ষতচিহ্ন।
জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। আরেক শিক্ষার্থী সিফাতের জামিন বিষয়ে আদেশ দেয়া হবে কাল সোমবার।
আর, সিনহা হত্যা মামলায় সাত পুলিশ সদস্যকে র্যাবের নেবার কথা থাকলেও হয় নি তা। স্বাস্থ্যপরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার তাদেরকে র্যাবের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 