ভারতের মমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত হয়েছে | ১৫:৫৪, আগস্ট ০১, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মূুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সকল বাংলাদেশিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো উল্লেখ করেন- ঈদ-উল-আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এই দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে পালিত হয়।
মমতা বলেন, ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরের বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 