ঢাকা থেকে যাওয়ার পথে বাসে ঈদ যাত্রায় ভোগান্তি চরমে
শেষ সময়ে বাসে ঈদ যাত্রায় ভোগান্তি চরমে। কাউন্টারগুলোর সামনে যাত্রীদের ভীড়। কিন্তু নেই বাস। সকাল থেকে যাত্রীদের অপেক্ষার জবাবে কর্তৃপক্ষ বলছে, যানজটে আটকে থাকায় মিলছে না ফিরতি বাস। তবে ট্রেনযাত্রায় এবারের চিত্র কিছুটা ভিন্ন। নেই যাত্রীর চাপ। করোনার ঝুঁকি মোকাবেলায় রেল কর্তৃপক্ষের নেয়া সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। প্রিয়জনের সাথে ঈদ করতে পরিবার-পরিজন নিয়ে ভোর থেকেই গাবতলীতে অনেকের ভীড়। কিন্তু কাঙ্খিত বাসের দেখা নেই। পাটুরিয়ায় ফেরিতে জটের কারণে বাসের সিডিউলে চরম বিপর্যয়। ছোট বাচ্চা, মালসামানা নিয়ে বিপাকে যাত্রীরা। কর্তৃপক্ষেও এ নিয়ে বিপাকে। রাস্তায় যানজটের কারনে এই সমস্যা বলে জানান তারা। ঈদের আগের দিন শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে নেই যাত্রীদের চিরচেনা চিড়েচ্যাপ্টা দৃশ্য। যাত্রী স্বাভাবিক সময়ের চেয়েও কম। অনলাইনে টিকেট কিনতে পারেননি নিম্ন আয়ের অনেকেই। কমলাপুরে ট্রেনের বাইরে কিছুক্ষন পর পর রেলকর্তৃপক্ষের জীবানুনাশক ছিঁটানো এবার ব্যতিক্রম ঘটনা। আর ভেতরে যাত্রীদের শারীরিক দুরত্ব রক্ষাও সচেতনার সাক্ষ্য দেয়।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 