Sobujbangla.com | সিলেটে বেশি দামে সিগারেট বিক্রি করায় পুলিশের অভিযান।
News Head

সিলেটে বেশি দামে সিগারেট বিক্রি করায় পুলিশের অভিযান।

  |  ০৯:১১, জুন ২৯, ২০২০

বিগত ২১ জুন রবিবার বিকেলে সিলেট মহানগরীর সুবিধবাজার, আম্বরখানা ও বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে বেনসন সিগারেট বিক্রি করায় বেশ কয়েকজন দোকানীকে পুলিশ হুশিয়ারী প্রদান করে। ২০২০-২০২১ অর্থ বৎসরের বাজেটে প্রতি বছরের ন্যায় সিগারেটের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা হলেও সিলেটের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দামে সিগারেট বিক্রি করে যাচ্ছিলো।

ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের মাধ্যমে এর সত্যতা খুজে পায়। বেশ কিছু দোকানে বেনসন সিগারেট নির্ধারিত মূল্যের থেকে ১ টাকা বেশি নেয়া হচ্ছে।

এ ঘটনায় পুলিশ কঠিন হুশিয়ারি প্রদান করে দোকানদ্বারদিগকে সতর্ক করেন এবং দোকানদ্বারগণ ভবিষ্যতে বেশি দামে সিগারেট বিক্রি করবেন না বলে অঙ্গিকার প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ