কোয়ারেন্টিন সেন্টারের জন্য প্রস্তুত হচ্ছে বেশকিছু স্টেডিয়াম
অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হয়েছে, খুব দ্রুতই চালু হবে আন্তর্জাতিক ফ্লাইটও। তখন বিদেশ থেকে আগতদের রাখতে হবে কোয়ারেন্টিনে। তাই দরকার হবে অনেক জায়গার।
তাই বেশ কিছু ক্রীড়া স্থাপনা নজরে রেখেছে সরকারও। তাই দেশের বেশ কয়েকটি ইনডোর, আউটডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টিন সেন্টারের আওতায় আনার ব্যপারে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ।
মিরপুর ইনডোর স্টেডিয়াম, ক্রীড়া-পল্লী মিরপুর ১, ২ এই তিনটি স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন করেছেন। ঢাকায় যে শুটিং ক্লাব আছে সেখানে অনেকগুলো রুম আছে আবাসিক ক্যাম্প করার জন্য সেগুলো তারা (সেনাবাহিনী) দেখে গেছে।’
শুধু ঢাকাতেই নয় চট্টগ্রামসহ কয়েকটি বিভাগের ক্রীড়া স্থাপনা পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এনিয়ে জাহিদ আহসান রাসেল জানান, চট্টগ্রাম বিকেএসপি, চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, রাজশাহী মহিলা কমপ্লেক্স এই স্থাপনাগুলো সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেট শের ই বাংলা স্টেডিয়ামকে প্রস্তুত রাখা হয় কোয়ারেন্টিন সেন্টারের জন্য। এছাড়াও চট্টগ্রামের যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকেও প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 