করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়ালো, মৃত্যু ১১
দেশে করোনাভাইরাসে রোববার (১০ মে) থেকে সোমবার (১১ মে) দুপুর পর্যন্ত এই ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৪ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১১ জন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ৮ জন, চট্টগ্রামের ২ জন এবং রংপুরের ১ জন। বয়সের হিসেবে মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩৯ জনের।
আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৫ হাজার ৬৯১।
নতুন সংযুক্ত একটিসহ মোট ৩৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে গত ২৪ ঘন্টায় মোট ৭ হাজার ২৬৭ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ৭ হাজার ২০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৩৫টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছন ২ হাজার ৯০২ জন। সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ১৮৩ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬২ জন। গতকাল পর্যন্ত মোট আইসোলেশনে ছিলেন ২ হাজার ১১৫ জন এবং মোট ছাড় পেয়েছেন ১ হাজার ১৭৬ জন।
যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ থাকবে, তারা যেন এখনো নিজ ঘরে থাকেন।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 