বিমানের বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন আরও ১০১ ব্রিটিশ নাগরিক
প্রকাশিত হয়েছে | ১৯:২৬, এপ্রিল ২৬, ২০২০
বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরও ১০১ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববারই তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এরআগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬জন ও ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশে সিলেট ছেড়েছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 