বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া
করোনা পরিস্থিতে মোকাবিলায় বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছে মালয়েশিয়া। এজন্য ওষুধটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে দেশটি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন তুন হুসেইন এক চিঠিতে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অনুরোধ করেন। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট মালয়েশিয়ায় করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয় চিঠিতে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা করছে। ঘনিষ্ঠভাবে কাজ করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে।
এছাড়া হিশামুদ্দিন তুন হুসেইন বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 