কানাডা, প্রথম বাংলাদেশির করোনাভাইরাসে,মৃত্যু
কানাডার রাজধানী শহর অটোয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। শরিয়ত উল্লাহ (৫৫) নামের ওই ব্যক্তি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক, যিনি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে গতকাল শনিবার মারা যান তিনি।
নিহতের পারিবারের সদস্যরা জানান, অসুস্থ অবস্থায় শরিয়ত উল্লাহকে গত ২৭ মার্চ বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করার সময় আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় এক সপ্তাহ থাকার পর তাঁর অবস্থার ক্রমশঃ অবনতি হতে থাকে। শেষে গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।
কানাডায় স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে ছিল শরিয়ত উল্লাহর সংসার। বাংলাদেশের ফেনী জেলার সন্তান নিহত শরিয়ত উল্লাহর দুই থাকেন ভাই কানাডার মন্ট্রিয়েল ও অটোয়া শহরে। নিহতের জানাজা কিংবা দাফনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। শরিয়ত উল্লাহর মৃত্যুতে শোকের পাশাপাশি বেড়েছে উদ্বেগ কানাডার বাংলাদেশি কমিউনিটিতে ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ এ।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 