শর্ত ছাড়াই আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেওয়া এক চিঠিতে এ কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
একইসঙ্গে চিঠিতে ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলামানিকে হত্যার যুক্তিও তুলে ধরেছে দেশটি। বলছে, নিজেদের রক্ষা করার জন্যই এ কাজ করা হয়েছে।
এদিকে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত তেহরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভানচি। তিনি যুক্তরাষ্ট্রের আহ্বানকে প্রত্যাখ্যান করে এটিকে নিষেধাজ্ঞার মধ্যে অবিশ্বাস্য বলেও উল্লেখ করেন।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহযোগিতার জন্য আহ্বান করেছেন এটা অবিশ্বাস্য।
সোলাইমানিকে হত্যার বিষয়টি নিয়ে তিনি বলেছেন, তিন জানুয়ারি ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নতুন ধারাবাহিক উত্তেজনা ও শত্রুতার সূচনা করেছে।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 