মার্কিন সেনা সরিয়ে নিতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাস
প্রকাশিত হয়েছে | ১৮:১০, জানুয়ারি ০৫, ২০২০
মার্কিন সেনা সরিয়ে নিতে প্রস্তাব পাস হলো ইরাকের পার্লামেন্টে। রোববার এই সিদ্ধান্ত নেন ইরাকের আইন প্রণেতারা।
বাগদাদে ইরানের জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহতের পর এই সিদ্ধান্ত এলো ইরাক সরকারের তরফ থেকে। ওই হামলাকে ইরাকের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দেয়া হয়। ঘটনার প্রতিবাদে জরুরী বৈঠক ডাকা হয় দেশটির পার্লামেন্টে। বিশেষ অধিবেশনে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে প্রস্তাব উত্থাপন করা হয়।
প্রস্তাবে ৩৬৯ সদস্যের মধ্যে ১৭০ জনই প্রস্তাবের পক্ষে সম্মতি দেন। প্রস্তাব পাসে প্রয়োজন ছিলো ১৫০ ভোট।
সাদ্দাম হোসেনের পতনের পর, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটিই ইরাক সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 