আটক ভারতীয় সেই জেলেকে কারাগারে প্রেরণ
রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারে এসে আটক হওয়া ভারতীয় জেলে প্রণব মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় চারঘাট থানা পুলিশ। এর আগে রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, বিজিবির চারঘাট সীমান্ত ফাঁড়ির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে প্রণব মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগ আনা হয়েছে।
আসামি প্রণবের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামে। তার বাবার নাম বসন্ত মণ্ডল। তাকে আটকের জের ধরে বৃহস্পতিবার চারঘাটে পদ্মা ও তার শাখা বড়াল নদের মোহনায় বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিজেদের একজন সদস্য নিহত এবং আরেকজন আহত হওয়ার দাবি করেছে বিএসএফ। তবে বিজিবি বলছে, তারা ফাঁকা গুলি ছুঁড়েছে। নিহত বা আহত হওয়ার বিষয়টি অনাকাঙ্খিত।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 