জিম্বাবুয়েকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। সঙ্গী আফগানিস্তান। স্বাগতিকদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দলকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস ও অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানের জুটি ভাঙ্গে নাজমুল ১১ রানে ফিরলে। লিটন দাস ও সাকিব আল হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি।
লিটন ৩৮ আর সাকিব ফেরেন ১০ রানে। এরপর মুশফিক-মাহমুদুল্লাহ গড়েন ৭৮ রানের জুটি। মুশফিক ৩২ রানে ফিরলেও অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ, ফেরেন ৪১ বলে ৬২ রান কোরে।
জবাবে কখনই ম্যাচে ছিলনা জিম্বাবুয়ে। একপর্যায়ে ৪৪ রানে ৬ উইকেট হারায় দলটি। শেষ দিকে মুতুমবামির ৩২ বলে ৫৪ রানে ভর কোরে সম্মানজনক স্কোর গড়ে দলটি। শফিউল ৩ আর অভিষিক্ত আমিনুল ইসলাম ও মোস্তাফিজ নেন ২টি কোরে উইকেট।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 