জীবনের শেষে এসে তিনি যেতে চান জেলে
কোন অপরাধেই কোনদিন তাকে অপরাধী করেনি ইংল্যান্ডের অ্যাভনের পুলিশ। তবু তাকে গ্রেফতার করতেই হলো। কেননা ১০৪ বয়সী অ্যানি ব্রোকেনব্রোর ইচ্ছাই ছিল যেন তাকে একবার পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ জীবনে গ্রেফতার হবার মত কোন আইন না ভাঙলেও একবারের জন্য গ্রেফতার হবার স্বাদ গ্রহণ করতে চান জীবনসায়াহ্নে পৌছানো এই বৃদ্ধা। সাড়ম্বরে সে দাবিতে সায় দিয়েছে স্থানীয় পুলিশও।
১০৪ বছরের অ্যানি স্টোকবিশপ এলাকায় স্টোকেলেঘ কেয়ার হোম নামের এক বৃদ্ধাশ্রমে থাকেন। সম্প্রতি উইশিং ওয়াশিং লাইন ইনিশিয়েটিভ নামের একটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি। বয়স্ক মানুষদের মনের ইচ্ছাপূরণ করতেই ওই ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণকারীদের নিজেদের ইচ্ছার কথা ও নাম, ঠিকানা, ফোন নম্বর লিখতে বলা হয়েছিল।
নিজের অপূর্ণ ইচ্ছার কথা জানাতে গিয়ে অ্যানি লিখেছিলেন, ‘আমার ইচ্ছা আমাকে গ্রেফতার করুক পুলিশ। আমার বয়স ১০৪ এবং আমি কখনও আইনভঙ্গ করিনি।’ এই ইচ্ছা প্রকাশের পর ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অ্যাভন ও সমারসেট পুলিশকে। শেষমেশ অ্যানির ইচ্ছাপূরণ করেছে সমারসেটের পুলিশ।
বৃদ্ধার গ্রেফতার হওয়ার ইচ্ছা পূরণের কথা নিজেদের ফেসবুকে পেজে জানিয়েছে ইংল্যান্ডের অ্যাভন ও সমারসেটের পুলিশ। তারপর থেকেই ভাইরাল ওই পোস্ট।
অ্যানির ইচ্ছাপূরণ করার কথা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে সমারসেট পুলিশ। সঙ্গে আইন মেনে জীবনযাপন করার জন্য অ্যানিকে ধন্যবাদও জানিয়েছেন তারা।

ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 