বিপিএলের প্লে-অফের সূচি
খুলনা টাইনটান্সের বিপক্ষে ঢাকা ডায়নমাইটসের আজকের (শনিবার) ম্যাচ দিয়ে শেষ হয়ে গেল বিপিএলের লিগ পর্ব। প্রত্যেক দল তাদের আমলনামা হাতে পেয়ে গেছে। যে হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পরের রাউন্ডে খেলবে। বাকি তিন দলকে আগামী আসরের চিন্তা শুরু করতে হবে।
প্লে-অফ নিশ্চিত হওয়া চার দল হল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস এবং ঢাকা ডায়নমাইটস। শীর্ষ দুই দল রংপুর এবং কুমিল্লা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। এ ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে। তার আগে এলিমিনেটর ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। এলিমিনেটার ম্যাচে জয়ী দল অপেক্ষা করবে কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের জন্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তারা। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে এই ম্যাচ জিততে হবে তাদের।
সূচি:
এলিমিনেটর : চিটাগং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস (৪ ফেব্রুয়ারি, দুপুর ১.৩০)
কোয়ালিফায়ার-১: রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৪ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
কোয়ালিফায়ার-২: এলিমিনেটর ম্যাচ জয়ী- প্রথম কোয়ালিফায়ারে পরাজিত (৬ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬.৩০)
ফাইনাল: কোয়ালিফায়ার-১ এবং কোয়ালিফায়ার-২ এর বিজয়ী (৮ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা)
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 