Sobujbangla.com | বুধবার ১০৩৯টি টহল পরিচালনা করেছে সেনাবাহিনী
News Head

বুধবার ১০৩৯টি টহল পরিচালনা করেছে সেনাবাহিনী

  |  ১৮:১৮, ডিসেম্বর ২৬, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় আজ বুধবার তাদের দায়িত্বপূর্ণ এলাকায় এক হাজার ৩৯টি টহল পরিচালনা করেছে। এ ছাড়া মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মোট দুই হাজার ৪৭৫টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর থেকে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ