সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবলে শিরোপা জিতলো বাংলাদেশ.
প্রকাশিত হয়েছে | ২২:৫৩, অক্টোবর ০৭, ২০১৮
সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ভুটানের থিম্পুতে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে দলকে এগিয়ে নেয়ার চেস্টায় থাকে বাংলার মেয়েরা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানাতে খেলে কৌশলি ফুটবল। তবে প্রথমার্ধে গোল পেতে ব্যর্থ হয় লাল সবুজের মেয়েরা। সফল হয়নি নেপালও। গোলশুন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
কিন্তু বিরতির পর মাঠে নেমে টাইগ্রেসদের কাছে পাত্তাই পায়নি নেপাল। ম্যাচের ৪৯ মিনিটে মাশুরা পারভীনের গোলে প্রথমবারেরমত শিরোপা জেতে বাংলাদেশ। এদিকে, শিরোপা জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 