শুক্রবার বাংলাদেশ-ফিলিপিন্স লড়াই
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ। লক্ষ্য পূরনে, ফিলিপিন্সকে হারানোর বিকল্প নেই স্বাগতিকদের। সিলেটে কাল মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ থেকে লাওসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা দুই দেশ। লাওসের বিপক্ষে ফিলিপিন্সের ৩-১ গোলের জয়ে বাংলাদেশও উঠে যায় সেমিফাইনালে।
লাওসকে ১-০ গোলে হারানো স্বাগতিকদের দ্বিতীয় ম্যাচে লক্ষ্য ফিলিপিন্সকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। কোচ জেমি ডে’র শিষ্যরাও মুখিয়ে শুক্রবারের ম্যাচের জন্য। Rankibg-এ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারাতে আত্মবিশ্বাসী তারা। লাওসের বিপক্ষে ফরোয়ার্ডদের গোল মিসের ভুল শোধরাতে বৃহস্পতিবার অনুশীলনে ইংলিশ কোচও বাড়তি জোর দেন ন্ট্রাইকিংয়ে।
সিলেট বিকেএসপির ট্রেনিং গ্রাউন্ডে নিশানা ভেদের পরীক্ষা দেন সুফিল, জীবন, জাফর, তপুরা। আক্রমনভাগের খেলোয়াড়দের আলাদা করে ফিজিক্যাল রিকোভারি ট্রেনিংও করান জেমি ডে। মোট কথা, ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচে কোনই খুঁত রাখতে চাননি বাংলাদেশ কোচ। গোলরক্ষক আশরাফুল রানাও সাফে করা সোহেলের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত রেখেছেন নিজেকে।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 