ক্রিকেটে ফিরেছেন ওয়ার্নার
বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেটে নিষিদ্ধ তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার আবার ক্রিকেটে ফিরেছেন। না, ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেট নয়, ডারউইনে স্ট্রাইক লিগ নামের একটি আসরে খেলেছেন তিনি। সেই ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ৩৬ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় এটি তাঁর প্রথম ক্রিকেট ম্যাচ।
ওয়ার্নার সিটি সাইক্লোনের হয়ে নর্দান টাইডের বিপক্ষে মারারা ক্রিকেট ম্যাচে ওয়ানডে ম্যাচে অংশ নেন। বল টেম্পারিংয়ে নিষিদ্ধ আরেক ক্রিকেটার ক্যামেরুন ব্যানক্রফটও একই দিনে এই প্রতিযোগিতায় অংশ নেন।
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১২ মাসের জন্য এবং ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন।
এই ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার জাতীয় ও ঘরোয়া লিগে নিষিদ্ধ হলেও স্ট্রাইক লিগের মতো স্বাধীন প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে পারছেন।

সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 