Sobujbangla.com | সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

সিলেটে কোম্পানীগঞ্জের বিরিজ গর্ত, দুর্ঘটনার শঙ্কা

  |  ২১:৫৯, মে ৩০, ২০২৫

কোম্পানীগঞ্জ-সিলেট, ভোলাগঞ্জ মহাসড়কে তিন সেতুর উপরিভাগের ঢালাই ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ৩৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের ওপর থাকা লাছুখাল (দক্ষিণ), দক্ষিণ বুড়দেও এবং তেলিখাল (পেট্রোল পাম্পের উত্তরে)–এই সেতুগুলো দীর্ঘদিন ধরেই মেরামত না হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। দুর্ঘটনার শঙ্কা নিয়ে প্রতিদিন হাজারো মানুষ শত শত যানবাহনে এই সেতুগুলো পার হচ্ছেন। সেতুগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা গেছে, লাছুখালের ওপর নির্মিত সেতুর উপরিভাগের তিনটি অংশের ঢালাই উঠে গেছে। ওয়ারিং কোর্স (পাথর, বালি ও সিমেন্ট দিয়ে ঢালাই করা) উঠে গিয়ে বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়ে আছে। একই অবস্থা দক্ষিণ বুড়দেও সেতুর। এই সেতুর মাঝখানে বড় একটি গর্ত। উত্তরপার্শ্বে জয়েন্ট মুভমেন্টে ঢালাই উঠে রড বেরিয়ে পড়েছে। এছাড়া তেলিখাল (শাহপরান ফিলিং স্টেশনের উত্তরে) সেতুতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এই সেতুগুলোর ওপর দিয়ে বাস, মাইক্রোবাস, পিক-আপ, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল ও ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। অসংখ্য পর্যটকবাহী গাড়িও চলে এসব সেতু দিয়ে। ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে সংস্কারের দাবি তাদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ