সিলেটে বিক্ষোভ ইসকন নিষিদ্ধের দাবিতে।
জমিয়ত উদ্যোগে সিলেট।, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতকরণ এবং ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করণের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার বাদ জুমা ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণ ও উত্তর মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদের কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরবর্তীতে কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মের নামে ইসকন দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে জঙ্গিবাদ কায়েম করেছে।
বক্তারা দ্রুত আলিফ হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানান।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 