Sobujbangla.com | রমজানে নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে : প্রধানমন্ত্রী।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

রমজানে নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে : প্রধানমন্ত্রী।

  |  ২০:০৭, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন,পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। তিনি বলেন, আমি আশা করি পবিত্র রমজান মাসে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগাম টেনে ধরা সম্ভব হবে।,
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ভোলা-২ থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের আইন প্রণেতা আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের পদক্ষেপের ফলে দরিদ্র মানুষ, বিশেষ করে দরিদ্র পরিবার, বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও নিম্ন আয়ের মানুষের জীবনে স্বস্তি আসবে।,
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।  শেখ হাসিনা আরো বলেন, “সরকার নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের স্বাভাবিক মূল্য বজায় রাখতে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ভোক্তা মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছি।,
তিনি বলেন, বিশ্ববাজারে কিছু পণ্য-যেমন জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, সার, বিভিন্ন খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে। 
প্রধানমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি কমাতে বিভিন্ন শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।,

এ বিভাগের অন্যান্য সংবাদ