ইন্ডিয়া ও বাংলাদেশ সীমান্তে যুবকের লাশ উদ্ধার।
জৈন্তাপুর উপজেলায় সীমান্তবর্তী লালাখাল বাগছড়া এলাকা থেকে শরিফ আহমেদ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বি-বাড়িয়া জেলার নাসিরনগর এলাকার চাপারতলা গ্রামের আব্দুল আহাদের পুত্র।,
বুধবার বেলা ১টার দিকে উপজেলার লালাখাল বাগছড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ১৩০১ নং পিলারের নিকটে তার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে লালাখাল বিওপিতে খবর দেয়। পরে বিজিবির পক্ষ থেকে জৈন্তাপুর মডেল থানায় বিষয়টি অবহিত করলে দুপুর দেড়টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।,
পুলিশ জানায় নিহত ও যুবকের দেহে আইসিইউর চিকিৎসা উপকরণ পাইপ, অক্সিজেন টিউব,লাগানো ছিলো। সেই সাথে ভারতের একটি হাসপাতালের প্রেসক্রিপশন। তাতে তার নাম ঠিকানা ও মাথায় গুরুতর আঘাতের তথ্য লিখা ছিলো।,
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ধারণা করা হচ্ছে নিহত শরীফ পেশা রাজমিস্ত্রী অথবা অন্যকোন ক্যাটাগরীর মিস্ত্রির কাজ করতো। পুলিশ ধারণা করছে কাজের সন্ধানে সে কয়েকমাস পূর্বে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো। প্রেসক্রিপশনে তার ইনজুরীর বিষয়ে উল্লেখ করা উপর থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার তথ্য। ভারতের স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে সেখানকার লোকজন কোন এক সময় তার লাশ সীমান্তে ফেলে গেছে।,
তিনি বলেন, পুলিশ অনুসন্ধান করে তার আত্মীয় স্বজনের যোগাযোগ শুরু করলে তার খালাতো ভাইয়ের সাথে ফোনে কথা হয়। সে বি- বাড়িয়া থেকে রওয়ানা হয়েছে।,

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 