Sobujbangla.com | সুনামগঞ্জ দোয়ারাবাজারে জাল নোটসহ আটক
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

সুনামগঞ্জ দোয়ারাবাজারে জাল নোটসহ আটক

  |  ১৯:১৯, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফউল্লাহর পুত্র মোঃ আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের কাদিরের দোকান থেকে ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ০৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লক্ষ আশি) হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয় নিশ্চিত করে জানান, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ