সিলেটের তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ আটক ৪,
সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকার বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মদের চালানসহ চার যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯), মোরশেদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) ও উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (১৯)।
মঙ্গলবার ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের বালুচর থেকে বস্তাভর্তি ২শ ৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে লাউড়েরগড় বাজারে একটি দল ও যাদুকাটা নদীর পাড়ে অবস্থান নেয়। পরে মোদেরগাঁও বালুচরে এক সঙ্গে অভিযান চালিয়ে মদের চালানসহ চার যুবককে আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 