ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল সালোয়ার কামিজ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তমিজ উদ্দিন জানান, মগবাজার রেলগেটের পাশে সকালে সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই নারী রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। কমলাপুরগামী একটি ট্রেন চলে যাওয়ার পর ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। তখন সেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে ইনসাফ আল বারাকা হাসপাতলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে পরবর্তীকালে তারাই ঢাকা মেডিকেলে নিয়ে যান।
এসআই আরও জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশ তদন্ত করছে। আর ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 