মিয়ানমারের, বিজিপি সদস্যদেরকে টেকনাফে স্থানান্তর
বান্দরবানের ঘুমধুমে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যকে টেকনাফের হ্নীলায় স্থানান্তরিত করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতে বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে দেশ ছেড়ে ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন ১১৩ জন বিজিপি সদস্য। পরে বিজিবির তত্ত্বাবধানে তাদের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়। আজ তাদের মধ্য থেকে বিজিবির তত্ত্বাবধানে টেকনাফের
হ্নীলায় নিয়ে যাওয়া হয়।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন গণমাধ্যমকে জানান, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত ১০১ জন বিজিপি সদস্যকে হ্নীলায় নেওয়া হয়েছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 