ডাকাতির সরঞ্জাম দেশীয় অস্ত্রহ সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নগরীর টুকেরবাজার এলাকায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার দিরাই থানার আলীনগর ভাটিপাড়া গ্রামের আক্রাম আলীর পুত্র হাসান আলী (২৪), এসএমপির জালালাবাদ থানার রায়েরগাঁও গ্রামের মজর আলীর পুত্র দুলাল মিয়া (২৮) ও নলকট গ্রামের মল্লিক মিয়ার পুত্র কয়েছ আহমদ (২২)।
বুধবার দিবাগত গভীর রাতে তাদেরকে আটক করে জালালাবাদ থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
বৃহস্পতিবার এসএমপির মুখপাত্র ও এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন,
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- এসময় পুলিশ আটককৃতদের বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ১টি BOLT CUTTER, ১টি রামদা, ১টি রামদা, ০১টি লোহার পাইপ, ১টি ধারালো চাক এবং তাদের ১টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে
তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২, তাং- ০৪/০১/২০২৪।
এবং তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 