Sobujbangla.com | নৌকা প্রার্থীর সভা খালেদা জিয়ার বাড়ির আঙিনায়।
News Head
 গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ। র‌্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,। চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২, ৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। বড় দলগুলোর প্রচারণার সূচনা ঘটে সিলেট থেকে কেন,। বিশেষ দুই দলকে প্রাধান্য দিচ্ছে প্রশাসনসহ সংশ্লিষ্টরা: মির্জা আব্বাস বলেন। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে: উপদেষ্টা। আরেক শুটার গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যায় । আর্থিক ক্ষতি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশের। অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩,

নৌকা প্রার্থীর সভা খালেদা জিয়ার বাড়ির আঙিনায়।

  |  ১৯:৫৬, জানুয়ারি ০৪, ২০২৪

খালেদা জিয়ার বাড়ির আঙিনায় মতবিনিময় সভা করছেন নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী। ফেনী-১ আসনের ফুলগাজী উপজেলার শ্রীপুরে , বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের মজুমদার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভা শেষে আলাউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এই গ্রামের সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে। আমাদের ও মজুমদার পরিবারের মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তার বন্ধন রয়েছে। তবে পার্থক্য হলো, তারা আমাকে কাছে পায়, কিন্তু ওনাকে (খালেদা জিয়া) পায় না। তাই গ্রামবাসী আমাকে ডেকেছে, ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। ইস্কান্দর মজুমদারের কন্যা হলেন বেগম খালেদা জিয়া। তিনি ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, প্রসঙ্গত, ফেনী-১ আসনটি পরশুরাম, ফুলগাজী, ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির শাহরিয়ার ইকবাল, তৃণমূল বিএনপির মো. শাহজাহান শাজু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাজী মো. নুরুল আলম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মাহবুব মোরশেদ মজুমদার ও স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ