সিলেটর বিশ্বনাথে অস্ত্রসহ তিন ডাকাত আটক।
সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের কালা শাহ মাজারের পাশে অভিযান পরিচালনা করে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-সিলেট শাহ পরান থানার দাসপাড়া টিলা বাড়ি গ্রামের মৃত জিয়াউল করে ছেলে এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর থানার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে দুলাল মিয়া (২৭) ও দক্ষিণসুরমা থানার কদমতলী পূর্বের বাড়ি স্বর্ণশিখা ১২৭নং বাসার বাসিন্দা রফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (সৌখিন) (৩২)। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আটককালে ওই তিনজনের কাছ থেকে নাম্বার বিহীন একটি পিকআপ ট্রাক, ওয়ারসহ ওয়েলডিং মেশিন ১টি, গ্রান্ডার মেশিন ১টি, ২টি রেঞ্চ, প্লাস কাটার ২টা, স্ক্রু ড্রাইভার ৩টি, ঢালি রেঞ্চ ২টি, রিং রেঞ্চ ১টি, টেষ্টার ১টি, জিআই পাইপ ১টি, স্টীল পাইপ ১টি, গ্রীল বা তালা ভাঙার লোহার রড ৪টি, দা ১টি, রেগার ১টি, চাইনিজ কুড়াল ১টি, তালা কাটার ২টি ও কালো রংয়ের মুখোঁশ ২টি,।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 