গ্রেফতার ২, কিশোর শাহরিয়ার হত্যারহস্য উদঘাটন।
সিলেটে কিশোর শাহরিয়ার (১৫) হত্যার আড়ায় বছর পর হত্যারহস্য উদঘাটন করেছে সিআইডি। এ হত্যাকাণ্ডে জড়িত ২ জনকে আটক করার পর হত্যায় ব্যবহৃত দা জব্দ করে। ঘটনার সাথে জড়িত আরও ৪ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান, সিলেট মেট্রো ও জেলা বিশেষ সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। সিআইডি সূত্রে জানা যায়, সিলেটের শাহপরাণ থানার উত্তর দলইপাড়া কাউতলা এলাকার একটি বাগান বাড়ির ছড়া থেকে ২০২১ সালের ২৩ জানুয়ারি শাহরিয়ার (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। দীর্ঘ আড়াই বছর পর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নগরের ঘাসিটুলা থেকে আব্দুল কাদিরের ছেলে সেলিম আহমদ (২১) এবং কাজীর বাজর থেকে আবুল হোসেনের ছেলে আসানুর (২১) কে গ্রেফতার করা হয়। আটকের পর তারা পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 