৫১ রানে হারল বাংলাদেশ ভারতের কাছে।
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় সাইফ হাসানের দল। শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ভালোই চেপে ধরেছিল টাইগার যুবারা। কলম্বোয় বল হাতে একরকম দাপটই দেখিয়েছেন মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানরা। তিন বোলারের প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট। টাইগার বোলিং তোপে ৪৯.১ ওভারেই ২১১ রানে গুটিয়ে যায় ইয়াশ দুলের ভারত। লক্ষ্য তাই ছিল অনেকটা হাতের নাগালে। ওভার প্রতি চার রান তুলতে পারলেই ফাইনালের টিকেট নিশ্চিত হতো সাইফ হাসানের দলের। মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। মোহাম্মদ নাঈম ও তানজি হাসান তামিম আউট হলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। নাঈমের ৩৮ আর তামিমের ৫১ রানের পর আর কোনো ব্যাটারই ২৫ রানের ঘর পেরোতে পারেনি। নিশাত সিন্ধুর পাঁচ উইকেট নেওয়ার ম্যাচে ৩৪.২ ওভারে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

বাসিয়া পুনঃখননে লক্ষ কৃষকের স্বপ্ন, গাছের সবুজায়ন: প্রধানমন্ত্রী।
সিলেট নগর টার্মিনালে শ্রমিক সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু।
সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সিরিজ শুরু বাংলাদেশের ব্যাটিং ধসে হার দিয়ে।
দেশকে এগিয়ে নিতে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর।
ইংরেজি ভাষায় শিখার জন্য দাওয়াহ কোর্স কাতারে।
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী। 