ইজিবাইক চাপায় স্কুল ছাত্র নিহত।
প্রকাশিত হয়েছে | ২০:১৩, জুলাই ২১, ২০২৩
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজিবাইক চাপায় প্রীতম শীল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রীতম মধ্যনগর উপজেলার চামরদানি গ্রামের পরিতোষ সরকারের ছেলে ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের অজিত মিয়ার ছেলে পরাণ মিয়া (১৬) ওইদিন বিকেলে গাছতলা বাজার থেকে যাত্রীবাহী ইজিবাইক নিয়ে ধর্মপাশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন স্থানে এলে প্রীতমকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রীতমের মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 