এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ২৮ জুলাই।
আগামী ২৮ জুলাই এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল পকাশ করা হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তপন কুমার সরকার বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী আগামী ২৮ জুলাই ফল প্রকাশ করা হবে। আমরা ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৮ জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়ে সম্মতি দিয়েছেন। তাই সেদিনই ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। তাই প্রধানমন্ত্রী যে সময় দিয়েছেন সেই তারিখে ফল প্রকাশ করতে হবে।

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে হচ্ছে আলোচনা।
ক্রিকেট ম্যাচ এ ভারতের বড়ো জয় ।
শিক্ষাক্রম প্রণয়ন কমিটি: শিক্ষামন্ত্রী।
দ্রুত ভাবে উন্নয়ন কাজ শেষের নির্দেশ সিসিক প্রশাসকের।
ও বৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান:
গণভোটে পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের আইনগত বাধা নেই: আলী রীয়াজ।
র্যাব, হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার,।
চোরাই পথে আনা ভারতীয় কমলা জব্দ, আটক ২,
৩ শর্তে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি। 